কোনো শিক্ষকের গায়ে হাত দেওয়া হয়নি, দাবি জবি ছাত্রদলের

১৩ জুলাই ২০২৫, ০২:১৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৭:৩১ AM
জবি ও ছাত্রদল লোগো

জবি ও ছাত্রদল লোগো © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোনো শিক্ষকের গায়ে হাত তোলা হয়নি বলে দাবি করেছে জবি শাখা ছাত্রদল। রবিবার (১৩ জুলাই) জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করো হয়।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বিগত ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং ছাত্রদলের কর্মীদের ওপর সুস্পষ্ট হামলার সঙ্গে যুক্ত রফিক বিন সাদেক রেশাদকে প্রশাসনের হাতে তুলে দিতে গিয়ে সংগঠিত ভুল বোঝাবুঝির অনাকাঙ্ক্ষিত ঘটনায় সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের সঙ্গে কোনো হামলার ঘটনা ঘটেনি।

এতে আরও হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঘটনার দিনই লিখিতভাবে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। আশা থাকবে তদন্তের মাধ্যমে সব তথ্য প্রমাণ বিশ্লেষণ সাপেক্ষে ঘটনার জট খুলে যাবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ রইলো।

এর আগে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদেরকে গালিগালাজ ও হামলা করেন ছাত্রদলের নেতাকর্মীরা— এমনটাই দাবি শিক্ষার্থীদের।

একই সাথে শাখা বাগছাস সভাপতি, মুখ্য সংগঠক ও যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মো. ফয়সাল মুরাদ,  ফেরদৌস হাসান এবং ফারুককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের ওপরও হামলা ও মারধর শুরু করে তারা বলে জানান শিক্ষার্থীরা।

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9