একযোগে ঢাবির ১২ নেতাকে অব্যাহতি দিল ছাত্রদল

০৭ জুলাই ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে  সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ‎সোমবার (৭ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ছাত্রদল। 

সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) শহীদুল আলম মামুন, সদস্য জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো. জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো. নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আব্দুল্লাহ রায়হান এবং মাশফিক আলম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো ।

বিজ্ঞপিত্ততে আরও জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে শুক্রবার (৪ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের চারজন যুগ্ম-আহ্বায়ক ও ১১ জন সদস্যকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ‎

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬