ঈদের দিন তিতুমীর কলেজে শিক্ষার্থীদের জন্য শিবিরের মধ্যাহ্নভোজের আয়োজন

০২ জুন ২০২৫, ০৬:২৭ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:২২ AM
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মধ্যাহ্নভোজ আয়োজন

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মধ্যাহ্নভোজ আয়োজন © টিডিসি সম্পাদিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি তিতুমীর কলেজের ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ আয়োজন করতে যাচ্ছে কলেজটির শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও এতে বিশেষ ব্যবস্থা থাকবে। 

আজ সোমবার (২জুন) সন্ধ্যায় তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মুনতাসীর আনসারি বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয় তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মুনতাসির আনসারি বলেন, আমাদের এই আয়োজন শুধু খাবারের আয়োজন নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহানুভূতি ও পারস্পরিক বন্ধন গড়ে তোলার একটি প্রয়াস। 

তিনি আরো বলেন, যে-সব শিক্ষার্থী ঈদের সময় বাড়ি যেতে পারবে না, তাদের একাকিত্ব দূর করাই আমাদের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই আয়োজনের মাধ্যমে আমরা তিতুমীর ক্যাম্পাসে একটি মানবিক ও ঐক্যবদ্ধ পরিবেশ গড়ে তুলতে চাই।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬