‘ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতার মুক্তির মাধ্যমে ‍কিছুটা কলঙ্কমুক্ত বিচার বিভাগ’

২৮ মে ২০২৫, ১২:১৪ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৯:০৪ PM
মো. আবু সাদিক ও এ টি এম আজহারুল ইসলাম

মো. আবু সাদিক ও এ টি এম আজহারুল ইসলাম © সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতার মুক্তির মাধ্যমে ‍বিচার বিভাগ কিছুটা কলঙ্কমুক্ত হয়েছে বলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মো. আবু সাদিক।

আজ বুধবার (২৮ মে) ফেসবুকে নিজের আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি ।

পোস্টে আবু সাদিক লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম ভাই নিপীড়িত মজলুম জননেতা। ভাইয়ের মুক্তির মাধ্যমে বিচারবিভাগ আজ কিছুটা হলেও কলঙ্কমুক্ত হলো।’

তিনি আরও লেখেন, ‘আমাদের বিশ্বাস ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এই দূরদর্শী নেতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে বীরদর্পে নেতৃত্ব দিবেন।’

তার পোস্টে সায়েম মোহাম্মদ ইমরান মন্তব্য করেন, ‘এই শাহবাগ সেই শাহবাগ! মজলুম নেতার কণ্ঠ আর স্লোগানে অশ্রুসিক্ত হলাম আল্লাহু আকবার।’

আরও পড়ুন: বিশেষ বিসিএসের জন্য বিধিমালা সংশোধন, প্রজ্ঞাপন জারি

আল-আমিন আহমেদ ‍শিমূল নামের একজন্য মন্তব্য করেন, ‘এবার শাহবাগ থেকে যারা এদের বিচারের জন্য আন্দোলন করেছিল তাদের বিচারের মুখোমুখি করতে হবে।’

উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের মুক্তিযুদ্ধকালে রংপুরে সংঘটিত গণহত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতনসহ ছয়টি মানবতাবিরোধী অপরাধে আজহারুলকে মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সে রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরবর্তী সময়ে ২০২০ সালের ১৯ জুলাই তিনি রিভিউ আবেদন করেন, যেখানে ১৪টি যুক্তি তুলে ধরা হয়।

 

বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন রূপপুর থেকে?
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি’ তৈরির ঘো…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬