সরকারের সিদ্ধান্ত মেনে ক্যাম্পাসে ফিরছেন জবির শিক্ষক-শিক্ষার্থীরা

১৬ মে ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০৫:৩৫ PM
ফিরে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

ফিরে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। চলমান আন্দোলন ও টানাপোড়েনের পর সরকারের আশ্বাসে চলমান কর্মসূচি স্থগিত করে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন তারা। 

শুক্রবার (১৬ মে) রাত ৮টা ১৫ মিনিটে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, তিন দফা দাবির বিষয়ে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা গণঅনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন।

নাজমুল হাসান নামের একজন আন্দোলনকারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন,  সরকারের এ সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট।  তবে সময়েই বলে দিবে তা কতটুকুন বাস্তবায়ন হয়

এর আগে, হল আবাসনের নিশ্চয়তা, বাজেট বরাদ্দ বৃদ্ধি ও অবকাঠামোগত প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার দাবিতে জবির শিক্ষার্থীরা টানা কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি ও পরে গণঅনশন শুরু করেন। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, জবির আবাসন সংকট নিরসনে প্রকল্প গ্রহণে অগ্রাধিকার দেওয়া হবে এবং বাজেটে বাড়তি বরাদ্দের বিষয়টি আগামী ৭ দিনের মধ্যে সমাধান করা হবে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীতের উদ্…
  • ২৪ অক্টোবর ২০২৬
ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল ১১ বছরের শিশুর
  • ২৪ অক্টোবর ২০২৬
১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার
  • ২৪ অক্টোবর ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
  • ২৪ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন করুন আজই
  • ২৪ অক্টোবর ২০২৬
নিজ হাতে বৃক্ষরোপন করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব…
  • ২৪ অক্টোবর ২০২৬