শহীদ আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান

২৫ মার্চ ২০২৫, ১২:০১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৭ PM

© সংগৃহীত

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবাকে আর্থিক সহায়তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (২৩ মার্চ) এ সহায়তা হস্তান্তর করা হয় বলে সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়। 

জানা গেছে, ১০ ডিসেম্বর শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে ঢাকা সিএমএইচ-এ আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। 

এর আগে গত রবিবার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে মকবুল হোসেনও অংশ নেন।

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ।  

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, নারী আটক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাঠে কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্তরা: গোল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে হারিয়ে ফেসবুকে কুবি শিক্ষিকার আবেগঘন পোস্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬