‘এনসিপিতে এলজিবিটিকিউর কাউকে পদ দেওয়া হয়নি, চূড়ান্ত তালিকা আজই’

০১ মার্চ ২০২৫, ১০:৫৬ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
বাঁয়ে রিফাত রশিদ, ডানে মুনতাসির রহমান

বাঁয়ে রিফাত রশিদ, ডানে মুনতাসির রহমান © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘোষণার পর থেকেই কমিটির যুগ্ম সদস্য সচিব মুনতাসির রহমানের এলজিবিটিকিউ সমর্থনের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এ ঘটনার পর বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ বলেছেন, এলজিবিটিকিউ কিংবা ‘গে’র সঙ্গে জড়িত কাউকে এনসিপিতে কোনোপ্রকার পদ দেওয়া হয় নি। চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করা হবে। শনিবার (১ মার্চ) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে রিফাত রশিদ লিখেছেন, ‘একজন মুসলিম হিসেবে এলজিবিটিকি বা গে কমিউনিটিকে নৈতিক জায়গা থেকে আমি সমর্থন করি না। মুনতাসীর রহমান জুলাই অভ্যুত্থানকালে আমাদের যোগাযোগ মেইনটেইন করার জন্য অনেক বেশি সাহায্য করেছিলেন। কুয়েত মৈত্রী হাসপাতালে আমরা আটকা পরার পর সেখান থেকে আমাদের উদ্ধার করতে মুনতাসির রহমান আমাদের হেল্প করেন এবং এর পরবর্তীতেও জুলাইয়ের আন্দোলন চলাকালে উনি আমাদের সাথে কানেক্টেড ছিলেন।’

তিনি আরও বলেন, ‘সেইসূত্রে তাকে আমরা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবেই জানতাম। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় তার বেশ কিছু ছবি ছড়িয়ে পরেছে যা দেখে জানতে পারলাম তিনি এলজিবিটিকিউর সাথে জড়িত। ব্যপারটা বেশ বিব্রত করেছে আমাকে। আমি আবারও আমার এথিক্যাল পজিশন স্পষ্ট করছি যে ‘আমি কোনোপ্রকার সমকামিতাকে সমর্থন করি না’।

পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘এলজিবিটিকিউ কিংবা ‘গে’র সঙ্গে জড়িত কাউকে এনসিপিতে কোনোপ্রকার পদ দেওয়া হয়নি। চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করা হবে। সকলকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি।’

নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬