৪৯৩ জন আহত জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫৩ PM

© ফাইল ফটো

গণঅভ্যুত্থানে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে ‘এ’ ক্যাটাগরির (অতি-গুরুতর আহত) ৪৯৩ জনের নামের তালিকার গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুরের সই করা এ প্রজ্ঞাপন জারি করা হয়। ‌আহতদের ধরনভেদে পর্যায়ক্রমে ‘খ’ ও ‘গ’ শ্রেণির তালিকাও প্রকাশ করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, আহতের নাম, বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা, বিভাগ ও জেলার নাম সবিস্তারে উল্লেখ করা হয়েছে‌। এসব তালিকা ধরে গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের আর্থিকভাবে সহায়তা দেবে সরকার। আহতদের ধরন অনুযায়ী প্রতি মাসে ভাতা দেওয়া হবে।

এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ‘এ’ ক্যাটাগরির (অতি-গুরুতর আহত) ৪৯৩ জন তালিকাভুক্ত। যারা চিকিৎসার পরও অন্যের সহায়তা ছাড়া জীবনযাপনে অক্ষম তারা এককালীন পাঁচ লাখ টাকা পাবেন। ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) দুই লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ৩ লাখ টাকা করে পাবেন। পাশাপাশি তাদের প্রত্যেককে মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

তিনি জানান, এছাড়া এই আহতরা বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসাসেবা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। তাদের পরিচয়পত্র দেওয়া হবে। সেটি দেখিয়ে সরকারি বিভিন্ন সুবিধাও পাবেন।

জুলাই অভ্যুত্থানে আহতদের ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ক্যাটাগরিতে ভাগ করে সহায়তার পরিমাণ নির্ধারণ করেছে সরকার। যেখানে ‘বি’ ক্যাটাগরিতে ৯০৮ জন এবং ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন ১০ হাজার ৬৪৮ জন।

অপারেটর নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিকস, পদ ৩০, আবেদন এইচএসসি …
  • ১০ জুন ২০২৬
চকরিয়ায় পাচারকালে বিলুপ্ত প্রজাতির হনুমান ও ১২ কচ্ছপ উদ্ধার
  • ১০ জুন ২০২৬
আগে নিয়োগ, পরে প্রশিক্ষণ চান প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হ…
  • ১০ জুন ২০২৬
ব্যাভিচার মামলায় খালাস পেলেন নাসির-তামিমা
  • ১০ জুন ২০২৬
লাইনচ্যুত ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনের চাকাও লাইনচ্যুত
  • ১০ জুন ২০২৬
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
  • ১০ জুন ২০২৬