নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রশক্তি নেতার ওপর ছাত্রদল নেতা-কর্মীদের হামলার অভিযোগ

০৮ জুন ২০২৬, ০৬:৫০ PM
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ © সংগৃহীত

গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে সামিউল আলম নাবিল নামে  জাতীয় ছাত্রশক্তির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ছাত্রশক্তির বাকি সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা চালায় ছাত্রদলের সদস্যরা। সোমবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে কলেজের মিলনায়তনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সামিউল আলম নাবিল জাতীয় ছাত্রশক্তির গাজীপুর মহানগর কমিটির সংগঠক। তিনি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

গাজীপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপু বলেন, সোমবার কলেজে নবীনবরণ অনুষ্ঠান চলছিল। নাবিল সেখানে ছিল। এসময় ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্রদলের নেতা জাকারিয়া অনিকসহ কলেজ শাখার আহ্বায়ক সদস্য নাহিদ শিকদার, মিরাজসহ ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে নাবিলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় নাবিল গুরুতর আহত হলে কলেজের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা নাবিলকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোনকল করা হলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করে।  

তিনি আরও বলেন, এর আগে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে হামলার অভিযোগে জাকারিয়া অনিককে কলেজ থেকে সাময়িক বহিষ্কার হয়েছিল। সম্প্রতি তার বহিষ্কারাদের তুলে নেওয়ার পরপরই এবার ছাত্রশক্তির নেতার উপর হামলা চালিয়েছে অভিযুক্ত জাকারিয়া অনিক। 

অভিযোগ অস্বিকার করে ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকারিয়া অনিক বলেন, বিষয়টি নিয়ে পরে কথা বলব।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় আমাদের কাছে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।  

আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬