নতুন দল ঘোষণার আগে যে বার্তা দিলেন আখতার

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৮ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
আখতার হোসেন

আখতার হোসেন © সংগৃহীত

গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের নতুন রাজনৈতিক দল ঘোষণার দিনক্ষণ জানা গেছে। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। এ রাজনৈতিক দলের সামনের সারির নেতৃত্বে কারা থাকবেন, তা নিয়ে আলোচনা চলছেই।

যদিও দলের নাম এখনও প্রকাশ করা হয়নি, তবে দলটির নেতৃত্বে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের আসা প্রায় নিশ্চিত। আর দলের শীর্ষস্থানীয় আরেকটি পদে থাকছেন আখতার হোসেন। এবার নতুন দল ঘোষণার আগে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডিতে দেওয়া এক পোস্টে আখতার বলেন, নতুনের আত্মপ্রকাশ আগামীকাল। 

তিনি আরও বলেন,  সারাদেশের শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের আহ্বান। মানিক মিয়া এভিনিউ। বিকাল তিনটা।

এদিকে রাজনৈতিক দল গঠন ইস্যুতে জাতীয় নাগরিক কমিটি (জানাক) নিয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র, মুখ্য সংগঠক ছাড়া জাতীয় নাগরিক কমিটির অন্যসব অর্গানোগ্রাম, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ঢাবিতে বসছে বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ৪০ শিক্ষাপ্রতিষ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি: জীবন গড়ার টার্নিং পয়েন্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডুমস্ক্রোলিং: অন্তহীন স্ক্রলে হারিয়ে যাওয়া মন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ছেড়ে ঢাবির আইনে ভর্তি, প্রথমবারেই বিচারক হলেন শাওলিন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬