সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০২ PM
হামলার প্রতিবাদে বাংলামোটরে বিক্ষোভ করেন বেসিরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

হামলার প্রতিবাদে বাংলামোটরে বিক্ষোভ করেন বেসিরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা © ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নবগঠিত ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদে’র আত্মপ্রকাশ ঘিরে দ্বন্দ্বের জেরে ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। দেশে ও জনগণের সার্বিক অবস্থা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হলে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহবায়ক এম.জে এইচ মঞ্জু এক বিজ্ঞপ্তিতে জানান, জাতীয় স্বার্থে সবাইকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ। সুযোগ সন্ধানীদের তৎপরতা সবার কল্পনাতীত! দেশে ও জনগণের সার্বিক অবস্থা বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আজকের সব কর্মসূচি স্থগিত করা হলো।

এর আগে হামলার বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। দাবি পূরণ না হলে পরদিন ‘ঢাকা ব্লকেড’র হুঁশিয়ারি দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।

আরো পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরের মূল সড়ক ব্লকেড করে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিন্ডিকেটের রাজনীতির বন্ধ করতে হবে। 

ঢাবিতে বসছে বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ৪০ শিক্ষাপ্রতিষ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি: জীবন গড়ার টার্নিং পয়েন্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডুমস্ক্রোলিং: অন্তহীন স্ক্রলে হারিয়ে যাওয়া মন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ছেড়ে ঢাবির আইনে ভর্তি, প্রথমবারেই বিচারক হলেন শাওলিন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬