বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘ঢাকা ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৭ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০২ PM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নবগঠিত ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদে’র আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন এবং দাবি পূরণ না হলে পরদিন ‘ঢাকা ব্লকেডে’র হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরের মূল সড়ক ব্লকেড করে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সিন্ডিকেটের রাজনীতির বন্ধ করতে হবে। 

আরো পড়ুন: ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি থেকে সদস্য ফরম নিলেন জাবি ছাত্রলীগ কর্মী

এ সময়, মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, জুলাই অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ভূমিকা তা অনেকেই মুছে ফেলতে চাইছেন, তাদের প্রতিহত করা হবে।

শিক্ষার্থীরা ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিটি নিয়ে সমাধান না দিলে ঢাকা ব্লকেড কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। প্রায় ঘণ্টাখানেক রাস্তা ব্লকেডের পর রাত ১১ টায় ফের স্বাভাবিক হয় যান চলাচল।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিক্ষোভের নেতৃত্বে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে কর্মসূচি দেওয়া হয়েছে। বিক্ষোভ হবে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

কর্মসূচিতে নাঈম আবেদিন বলেন, ‘প্রাইভেট রক্ত মাড়িয়ে তারা এই ছাত্রসংগঠন করতেছে। প্রাইভেটের রক্ত ওপর দাঁড়িয়ে সব উপদেষ্টা হইছে। প্রাইভেটের রক্তের ওপর এ দেশ স্বাধীন হয়েছে। কিন্তু নেতৃত্বে প্রাইভেটকে বঞ্চিত রাখা হয়েছে। আজকে নতুন ছাত্রসংগঠনে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যাশনাল, মাদরাসা, সাত কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় কাউকে রাখে নাই। তারা আমাদের বাদ রাখলে পুরো ‘ঢাকা ব্লকেড’ করে দিব। কোনো দল কিছুই হইতে দিব না।’

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence