জুলাই আন্দোলনকারী ছাত্রলীগ নেতা আল আমিন হলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব

গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখা
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
আল আমিন সরকার

আল আমিন সরকার © টিডিসি সম্পাদিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার বিকেলে এই কমিটি প্রকাশ করা হয়।

জানা গেছে, কেন্দ্রের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটিতেও ৬ জনের আংশিক নাম ঘোষণা করা হয়েছে। ঢাবির কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন আল আমিন সরকার। জুলাই আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। তবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন তিনি। ২০২২ সালে প্রকাশিত ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের উপ-বৃত্তি বিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

ওই হলের শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনে বিশেষ করে ১৭ জুলাই ঢাবির হলে হলে ছাত্রলীগ বিতাড়নে আল আমিন সরকার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও জুলাই আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারির একজন যোদ্ধা।

এদিকে, ঢাবি কমিটিতে সমন্বয়ক হিসেবে আব্দুল কাদের ও সদস্য সচিব হিসেবে সমন্বয়ক মহির আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে রাফিয়া রেহনুমা হৃদি দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬