গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতৃত্বে বাকের-জাহিদ, পদ পেলেন আরও যারা

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৪ PM
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটি

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটি © ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রিফাত রশীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম, মূখ্য সংগঠক হিসেবে সমম্বয়ক তাহমীদ আল মোদাসসীর চৌধুরী, এবং মুখপাত্র হিসেবে সমন্বয়ক আশরেফা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও প্রকাশ করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে সমন্বয়ক আব্দুল কাদের ও সদস্য সচিব হিসেবে সমন্বয়ক মহির আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে রাফিয়া রেহনুমা হৃদি দায়িত্ব পেয়েছেন।

রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে বাড়ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950