নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশের আগেই ঢাবিতে দুই পক্ষের উত্তেজনা-স্লোগান

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৪ PM

© সংগৃহীত

আত্মপ্রকাশ হতে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্রসংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এসময় তাদের ‘ঢাবির সিন্ডিকেট, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বৈষম্যের বাংলায়, ঠাঁই নেই ঠাঁই নেই’ প্রভৃতি স্লোগান দিতে দেখা গেছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার পর মধুর ক্যান্টিনে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করলে সংবাদ সম্মেলন করতে পারেনি বৈষম্যবিরোধীরা।

এসময় মধুর ক্যান্টিনের ভেতরে আরেকটি পক্ষকেও আলাদা করে স্লোগান দিতে দেখা গেছে। ফলে পূর্ব ঘোষিত নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশ অনুষ্ঠানটি পণ্ড হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত আসছে...

৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950