নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে যা বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
নাহিদ ইসলাম ও নাছির উদ্দীন

নাহিদ ইসলাম ও নাছির উদ্দীন © সংগৃহীত

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এই বিষয়ে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চীনের বেইজিং থেকে ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করবেন। এ জন্য তাঁকে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এই দল স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকবে এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অটল থাকবে।

নাছির উদ্দীন বলেন, নতুন দলের উচিত ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীর অপতৎপরতা এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকা। তিনি উল্লেখ করেন, নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার সঙ্গে সঙ্গেই দলের দায়িত্ব গ্রহণের বিষয়টি ইঙ্গিত দেয় যে, তিনি আগে থেকেই দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত ছিলেন।

তিনি আরও বলেন, দল গঠনের প্রক্রিয়া সম্পর্কে কিছু না জেনেই হঠাৎ করে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া বিশ্বাসযোগ্য নয়। তিনি মনে করেন, নাহিদ ইসলামের পদত্যাগের পরও সরকার নিরপেক্ষ থাকবে না। তার মতে, নতুন দলের প্রকৃত নেতৃত্বে আছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম, এবং তারা নির্বাচনে অংশ নিলে নতুন দলের হয়েই করবেন।

ট্যাগ: ছাত্রদল
ঢাবিতে বসছে বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ৪০ শিক্ষাপ্রতিষ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি: জীবন গড়ার টার্নিং পয়েন্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডুমস্ক্রোলিং: অন্তহীন স্ক্রলে হারিয়ে যাওয়া মন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ছেড়ে ঢাবির আইনে ভর্তি, প্রথমবারেই বিচারক হলেন শাওলিন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬