পদযাত্রায় পুলিশি বাধা

সারা দেশে ক্লাস বর্জনের ঘোষণা বেসরকারি শিক্ষকদের

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
জাতীয়করণ-প্রত্যাশী জোটের আন্দোলন

জাতীয়করণ-প্রত্যাশী জোটের আন্দোলন © সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে সারা দেশে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ ঘোষণা দেন জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের নেতারা।

শিক্ষক নেতারা জানান, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার ঘোষণা দিতে হবে। আসন্ন ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে। শতভাগ উৎসব ভাতার ঘোষণা না আসলে ঈদের নামাজ যমুনায় পড়বেন তারা।

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে ফের প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন। শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। অবস্থান কর্মসূচি চলাকালীন সচিবালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্রসূচি পালন করেছেন তারা। এই কর্মসূচিতেও বাধা দিয়েছে পুলিশ। এছাড়া প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  • ২১ মার্চ ২০২৬
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের, আহত ৪
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে ‘আগুন’, লিটারপ্রতি ২০০ টাকা …
  • ২১ মার্চ ২০২৬
মগবাজারে প্রেমঘটিত কারণে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
  • ২১ মার্চ ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ
  • ২১ মার্চ ২০২৬
নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence