পদত্যাগপত্রে যা বললেন নাহিদ ইসলাম

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি তার পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন।  

নাহিদ ইসলাম জানান, তিনি রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মনে করেছি, সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০২৪ সালের ৮ আগস্ট উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।  

তিনি লেখেন, নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আমি দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছি। তবে বর্তমান পরিস্থিতিতে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ছাত্র-জনতার কাতারে থাকা উচিত বলে মনে করছি। 

তিনি আরও উল্লেখ করেন, বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আমার বিশ্বাসের জায়গা থেকে কাজ করতে চাই। তাই ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি চাচ্ছি।

ঢাবিতে বসছে বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ৪০ শিক্ষাপ্রতিষ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি: জীবন গড়ার টার্নিং পয়েন্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডুমস্ক্রোলিং: অন্তহীন স্ক্রলে হারিয়ে যাওয়া মন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ছেড়ে ঢাবির আইনে ভর্তি, প্রথমবারেই বিচারক হলেন শাওলিন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬