এমসি কলেজের ঘটনায় শিবিরকে দায় চাপিয়ে জামায়াত আমিরের দুঃখ প্রকাশ

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম

সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম © সংগৃহীত

সিলেট এমসি কলেজের ঘটনায় শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়া বক্তব্য যথাযথ তথ্য উপাত্তের ভিত্তিতে ছিল না দাবি করে এ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম। গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) দেয়া বক্তব্যের প্রেক্ষিতে সৃষ্ট ভুল বুঝাবুঝি নিরসনে গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন তিনি। 

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ ও জাহিদুল ইসলাম হৃদয়সহ কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নানান খবর ছড়িয়ে পরে। যা সিলেটের সমাজিক ও রাজনৈতিক অঙ্গনে প্রভাব ফেলেছে। এরূপ অবস্থায় সিলেটের রাজনীতির পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করতে গতকাল (রোববার) আমরা জামায়াতের কয়েকজন দায়িত্বশীল আনজুমানে আল ইসলাহ নেতৃবৃন্দের সাথে বৈঠকে মিলিত হই। বৈঠক শেষে আমি ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে যে বক্তব্য প্রদান করি তা যথাযথ তথ্য উপাত্তের ভিত্তিতে ছিল না।

বিবৃতিতে তিনি আরও বলেন, এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। আমি আশা করবো তদন্ত কমিটি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবেন এবং তদন্তের মাধ্যমে যে বা যারা দোষী সাব্যস্ত হবে তার বিচার নিশ্চিত হবে। বৈঠকে সৃষ্ট বক্তব্যে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

উল্লেখ্য, সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদের উপর হামলায় ছাত্রশিবিরের কিছু কর্মীদের সম্পৃক্ততা স্বীকার করে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম। রবিবার সন্ধ্যায় নগরীর একটি প্রতিষ্ঠানে উভয় পক্ষ আয়োজিত এক সভায় তিনি এই বক্তব্য দেন। এ সময় তিনি অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে আহত তালামীয কর্মী মিজানুর রহমান রিয়াদের প্রতি সহমর্মিতা জানান এবং তার সুস্থতা কামনা করেন।

আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬