মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, এবার প্রতিবাদ জানালো ছাত্র ইউনিয়ন

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লোগো

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন আয়োজনের প্রতিবাদে এবার সরব হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘শহীদের নিজের আঙিনায় খুনির সহযোগীদের বিচরণ খুবই ন্যাক্কারজনক ঘটনা। অনুতাপ এবং বিবেকবোধ থেকেই ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে আসা উচিত নয়।’ তারা আরও বলেন, ‘মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের উপস্থিতি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করবে।’

এর পরপরই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানায়। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘মধুদার হত্যাকারী পাকিস্তানি হানাদার বাহিনীর রাজনৈতিক উত্তরাধিকার ইসলামী ছাত্রশিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজন স্বাধীনতাকামী ও প্রগতিশীল ছাত্র-জনতার জন্য লজ্জার। আমরা মধুর ক্যান্টিনে ইসলামী ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাই। মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্র সংঘের সরাসরি উত্তরাধিকার ইসলামী ছাত্রশিবির যারা মুক্তিযুদ্ধে আলবদর, আল শামস, রাজাকার বাহিনী গঠন করে গণহত্যা চালিয়েছে। আজ পর্যন্ত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির তাদের ঘৃণ্য অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চায় নাই। আমরা ইসলামী ছাত্র শিবিরের বয়কট করতে আপামর ছাত্র-জনতাকে আহ্বান জানাই।’

ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন উভয়ই মনে করে, ইসলামী ছাত্র শিবিরের মতো একটি সংগঠনের মধুর ক্যান্টিনে কার্যক্রম চালানো মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অবমাননাকর। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শিবিরকে প্রতিহত করার জন্য ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950