রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসবে শিবিরের প্রকাশনা প্রদর্শনী

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
প্রকাশনা প্রদর্শনী

প্রকাশনা প্রদর্শনী © টিডিসি ফটো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসবে প্রকাশনা প্রদর্শনী করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে আয়োজিত উৎসবে প্রকাশনা প্রদর্শনী করেছে সংগঠনটি।

এসময় “আল কুরআনুল কারীম বাংলা অনুবাদ, ইসলাম পরিচিতি, রমাদান কর্ম পরিকল্পনা, ক্যারিয়ার, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি, ব্যাপন, এসো আলোর পথে, সাহসী মানুষের গল্প, তরুণ তোমার জন্য, আমরা কি চাই কেন চাই কিভাবে, আল কুরআনে রাষ্ট্র, গাণিতিক সূত্রাবলী ইত্যাদি প্রকাশনা প্রদর্শন করেছে সংগঠনটি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের অফিস সম্পাদক গোলাম কিবরিয়া বলেন, “এটি যেহেতু তারুণ্যের মেলা আর ছাত্র শিবির সবসময় তরুণদের নিয়েই কাজ করে। জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার জন্য যে ব্যবস্থা সেটা তরুণদের মধ্যে জানান দেওয়ার জন্য আমাদের এ প্রকাশনা।" 

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লীগের সহযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়োজিত হয়েছে তারুণ্য উৎসব। এসময় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গনে মেলা অনুষ্ঠিত হয়েছে।

অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬