এমসি কলেজের ঘটনা দেখে আবরার ফাহাদের কথা মনে পড়ে: ঢাবি ছাত্রদল সভাপতি

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
ঢাবিতে বিক্ষোভ

ঢাবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থীর ওপর হামলায় ছাত্রশিবিরের বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর হয়ে আবার টিএসসির ডাস এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় তারা কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনারও নিন্দা জানান। 

বিক্ষোভে দলটির নেতাকর্মীদের ‘রগকাটার রাজনীতি বাংলাদেশে চলবে না’, ‘শিবিরের সন্ত্রাস, রুখে দাও ছাত্রসমাজ’, ‘সিলেটে রগ কাটে, প্রশাসন কী করে’ একাধিক স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, সিলেটে এমসি কলেজের ঘটনা দেখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবরার ফাহাদের কথা মনে পড়ে। বুকে রক্তক্ষরণ হয়। খুলনা উপাচার্যের উপর একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থী ‘সাধারণ শিক্ষার্থীদের’ বেশ ধরে লাঞ্ছনা ও হামলা করেছে। ৫ আগস্টের পর যে ঐক্যের সৃষ্টি হয়েছিল, সে ঐক্য বিনষ্ট করার জন্য একটি গুপ্ত সংগঠন উঠেপড়ে লেগেছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা-ওয়াজেদের সময়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ গেস্টরুম-গণরুম করে শিক্ষার্থীদের মিছিলে নিতে বাধ্য করত। আমরা ভেবেছিলাম, ৫ আগস্টের পর সে ধারাবাহিকতায় আর কেউ সুযোগ পাবে না। কিন্তু আমরা দেখলাম, সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থী তার মনের আকাঙ্ক্ষা ‘গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, গুপ্ত না থেকে সবাই প্রকাশ্যে রাজনীতি করুক মতামত দেওয়ার কারণে একাত্তরের পরাজিত শক্তি শিবির তাকে বেধড়ক মারধর করেছে।

তিনি আরও বলেন, ওই শিক্ষার্থী হয়তো তাদের ভালোর জন্যই মতামত দিয়েছে। কিন্তু এটিকে সাদরে গ্রহণ না করে তারা ওই শিক্ষার্থীর রগ কাটার  অপরাধের চেষ্টা করেছে। যখনই এই গুপ্ত সংগঠন অবাধে চলাচলের সুযোগ পায়, তখন সে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের ট্রমার মধ্যে রেখে দেয়।

ছাত্রশিবিরের প্রতি হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, আমরা ভেবেছিলাম, ৫ আগস্টের পর ছাত্রশিবির জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চেয়ে রাজনীতি করার সুযোগ তৈরি করবেন। কিন্তু তা না করে তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে নামে-বেনামে দোকান খুলে বসেছেন।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে শত শত ছাত্রদলের নেতারা জীবন দিয়েছে, গুম হয়েছে।  আজকে একটি গুপ্ত সংগঠন সেই চেতনাকে ভূলুণ্ঠিত করার চেষ্টা করছে। জুলাই-আগস্টের সেই চেতনাকে আমরা ভূলুণ্ঠিত হতে দিব না।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬