কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিত করা সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ: ছাত্রদল

২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM
ছাত্রদল লোগো

ছাত্রদল লোগো © টিডিসি সম্পাদিত

গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর সেদিন রাতে উত্তেজিত শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে ক্যাম্পাসকে অবরুদ্ধ করে ব্যর্থতার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছিলেন। জবাবে তিনি বলেন, আমার কোনো ব্যর্থতা নেই। আমি কেন পদত্যাগ করব? এমন মারামারি টুকটাক হয়েই থাকে।

এ বক্তব্যে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে হেনস্তা করেন এবং একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন  ড. মুহাম্মদ মাছুদ। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত মঙ্গলবার একদল উত্তেজিত শিক্ষার্থী, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর প্ল্যাটফর্ম এবং গোপন সংগঠন ইসলামী ছাত্রশিবির এর সাথে যুক্ত, উপাচার্য  অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে শারীরিকভাবে  হেনস্তা করে।  একপর্যায়ে এই উচ্ছৃঙ্খল মব উপাচার্যের  ওপর হামলা করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন।

বৈষম্যবিরোধী ব্যানার অপব্যবহার করে উপাচার্যকে হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিবৃতিতে বলেন, বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্ত গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিরোধী একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে কুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। উপাচার্যকে হেনস্তা করা তাদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ, যা ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি। নেতৃদ্বয় উপাচার্যের ওপর সহিংস আক্রমণের সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬