‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’ মন্তব্যের জবাবে যা বলল ছাত্রশিবির

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৪ PM

© লোগো

গতকাল সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতির ‘শিবিরের ওপর দায় দিয়ে দাও’ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত পাঠানো এক বিবৃতিতে নিন্দা জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) জাতীয়তাবাদী ছাত্রদলসহ বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনকে এক সাংবাদিক হামলা ও জাতীয় ঐক্য বিনষ্ট-সংক্রান্ত প্রশ্ন করলে পাশ থেকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ‘শিবিরের ওপর দায় চাপিয়ে দেওয়ার’ নির্দেশনা প্রদান করে। তাদের এই আন্তঃযোগাযোগের ভিডিও ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাদের এমন উদ্দেশ্যপ্রণোদিত দোষারোপের রাজনীতি ও ফ্যাসিবাদী সংস্কৃতির তীব্র নিন্দা জানাই।”

নেতৃবৃন্দ আরও বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিগত ১৬ বছর ধরে যে অপরাজনীতির প্রবর্তন করেছিল, ছাত্রদল ঠিক একই পথ অনুসরণ করছে। নিজেদের অপরাধমূলক কার্যকলাপের দায় ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা ছাত্রলীগের ছিল, তা আজ ছাত্রদলের মধ্যেও বিদ্যমান। এ ধরনের আচরণ ফ্যাসিবাদী রাজনীতির বহিঃপ্রকাশ এবং সুস্থধারার রাজনীতির পরিপন্থি। তাদের এমন অনৈতিক কর্মকাণ্ড পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও বন্ধুভাবাপন্ন ছাত্ররাজনীতির পথে অন্তরায়।

আমরা ছাত্রদলকে বিভাজন সৃষ্টিকারী ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ছাত্রবান্ধব, গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।”

বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছেলের জানাজার এক ঘণ্টা পর মায়ের মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, বৃষ্টির আভাস নেই
  • ১৫ নভেম্বর ২০২৬
কোচিং ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি, এই ৯ কাজ অন্যদ…
  • ১৫ নভেম্বর ২০২৬
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় নেতা, অনৈতিক সম্পর্কের অভিযো…
  • ১৫ নভেম্বর ২০২৬
৬২ শতাংশই জানেন না, শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950