রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১০ নেতাকর্মী বিভিন্ন মেয়াদে বহিষ্কার

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৬ PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা-নির্যাতন এবং ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ৯ শিক্ষার্থীকে এক মাসের মধ্যে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রলীগের সভাপতিকে ৩ মাস, সাধারণ সম্পাদককে ৬ মাস মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও বাকি ৮ জনকে ৩, ৬ ও ১২ মাস মেয়াদে বহিষ্কার করা হয়েছে। 

প্রসঙ্গত, বিগত জুলাই-আগষ্ট আন্দোলন চলাকালীন সময়ে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহায়তায় হামলা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬