নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই আসছে নতুন ছাত্রসংগঠন

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৩ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
নতুন ছাত্রসংগঠন

নতুন ছাত্রসংগঠন © সংগৃহীত

নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই হাসনাত-সারজিসদের আসছে নতুন ছাত্রসংগঠন। সংগঠনটির নাম বা আত্মপ্রকাশ সম্পর্কে না জানা গেলেও এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়কদের হাত ধরেই গঠিত হবে বলে জানা গেছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, নতুন এ সংগঠনটির নাম এখনও নির্ধারণ করা হয়নি। তবে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন তাদের মাধ্যমেই সামনে আসবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে চালাতে চাচ্ছে না কারণ আন্দোলনে সবারই অবদান ছিলো।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, আব্দুল কাদেরসহ বেশ কয়েকজনকে নতুন এই ছাত্রসংগঠন আসার বিষয়টি নিয়ে ফেসবুকে ইঙ্গিত দিয়ে পোস্ট দিয়েছেন। রবিবার রাতে তাদের 'হ্যাশট্যাগ স্টুডেন্ট ফার্স্ট, হ্যাশট্যাগ বাংলাদেশ ফার্স্ট' পোস্ট দিতে দেখা গেছে। যা নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশের বিষয়টিকেই ইঙ্গিত করছে বলে ধারণা করছেন অনেকে। পাশাপাশি প্ল্যাটফর্মটির ফেসবুকের পেজেও একই পোস্ট দেখা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি গণমানুষ ও তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

এসময় তিনি জানান, রাজনৈতিক দলটি হবে সম্পূর্ণরূপে গণমানুষের এবং তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল। বাংলাদেশের তরুণরা জুলাই-আগস্টের আন্দোলনে জীবন দিতে কার্পণ্য করেনি। এ তরুণদের প্রতি বাংলাদেশের মানুষের ভরসার জায়গা তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব হতে যাচ্ছে।       

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage