১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দেখিয়ে বাড়ি আর ফেরা হলো না

২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ AM , আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ AM
 ইরাক প্রবাসী জুয়েল

ইরাক প্রবাসী জুয়েল © টিডিসি ছবি

শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুয়েল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের হাওড়া খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল শেরপুরের নকলা উপজেলার বারোমাইশা গ্রামের হাবুল মিয়ার ছেলে। তিনি প্রায় ১২ বছর ইরাকে প্রবাসজীবন কাটিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থেকে নকলাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা হাওড়া খানবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে একটি ড্রামট্রাক দাঁড়িয়ে ছিল। সংঘর্ষে অটোরিকশার যাত্রী জুয়েল ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও চার যাত্রী।

স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম রিফাত জানান, অসুস্থতার কারণে জুয়েল ইরাক থেকে দেশে এসেছেন। মঙ্গলবার ডায়াবেটিসের চিকিৎসা করাতে তিনি নকলা নিজ বাড়ি থেকে শেরপুরে গিয়েছিলেন। চিকিৎসার জন্য শেরপুরে গিয়ে আর বাড়ি ফেরা হলো না তাঁর।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চারজনের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ থানায় আনার পর ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬