জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার খাবার বিতরণ

২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ PM
জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার খাবার বিতরণ

জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার খাবার বিতরণ © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে অসহায়, দুস্থ পথচারী ও রিকশাচালকদের মধ্যে খাবার বিতরণ করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ জেনিন। সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টার দিকে ঢাকা কলেজের আশপাশের ফুটপাত ও নায়েমের গলি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ফুটপাত ও সড়কসংলগ্ন স্থানে অবস্থানরত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করা হয়। 

এ বিষয়ে জামাল আহমেদ জেনিন বলেন, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দলের নির্দেশনা অনুযায়ী কেক কাটা বা কোনো ধরনের আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি। ব্যক্তিগত উদ্যোগে অসহায় পথচারী, দুস্থ ও রিকশাচালকদের মধ্যে খাবার ও পানীয় বিতরণের কর্মসূচি গ্রহণ করেছি। 

তিনি বলেন, আমাদের এই উদ্যোগের উদ্দেশ্য শুধু লোকদেখানো নয়। জন্মদিনকেন্দ্রিক আয়োজনের বাইরেও বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং খাদ্যসংকটে থাকা মানুষের মধ্যে খাবার বিতরণে অন্যদের উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। 

জামাল আহমেদ জেনিন আরও বলেন, আমরা প্রত্যাশা করি, ব্যারিস্টার জাইমা রহমান আগামী বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক হয়ে উঠবেন। ভবিষ্যতে তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেই এ কর্মসূচির আয়োজন করেছি। 

খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ছাত্রদল
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬