তিতুমীর কলেজে দুই হলে ছাত্রদলের কমিটি 

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
তিতুমীর কলেজ ও ছাত্রদল লোগো

তিতুমীর কলেজ ও ছাত্রদল লোগো © ফাইল ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে দুই হলে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। আক্কাসুর রহমান আঁখি হল ও শহীদ মামুন হলের ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশিত হয়। একই দিনে অন্য একটি বিজ্ঞপ্তিতে পূর্বঘোষিত আহ্বায়ক কমিটিকে বর্ধিত করা হয় ৷ 

আক্কাসুর রহমান আঁখি হল ছাত্রদলের সভাপতি পদে রয়েছেন মো. মঈনুদ্দিন তোহা আকন্দ ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ। অন্যদিকে শহীদ মামুন হল ছাত্রদলের নেতৃত্বে রয়েছেন সভাপতি মো. শাওন ফেরদৌস আফ্রিদি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. আবিদ হুসাইন নাঈম।

এদিকে, গত ৫ আগস্টের পর এখনো পর্যন্ত বন্ধ রয়েছে কলেজের আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাস, সংস্কার কাজ শেষ করে কবে চালু হবে হলটি এ বিষয়েও কোন সুরাহা হয়নি ৷ অন্যদিকে শহীদ মামুন ছাত্রাবাসটি এখনও নির্মাণ কাজ শেষ করে চালু করতে পারেনি কলেজ প্রশাসন।

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950