সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলের নেতা নির্বাচন করবে: নাছির 

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
নাছির উদ্দীন নাছির

নাছির উদ্দীন নাছির © টিডিসি ফটো

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলের নেতা নির্বাচন করবে। তারাই নির্ধারণ করবে তাদের নেতা কেমন হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোটের মাধ্যমে ছাত্রদলের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার নেতা নির্বাচন করার পর এই মন্তব্য করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

নাছির বলেন, ‘দলে আগেও ভোট হয়েছে। তবে সেসময় স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ছিল না। একটি অগণতান্ত্রিক সরকার ছিল। গণঅভ্যুত্থানের পর আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল হয়েছে। কুষ্টিয়া সরকারি কলেজ দিয়ে গণ-অভ্যুত্থানের পরে  প্রথমবারের মতো ভোটের মাধ্যমে নেতা নির্বাচন শুরু হলো। সাধারণ শিক্ষার্থীরাই ছাত্রদলের নেতা নির্বাচন করবে। তারাই নির্ধারণ করবে তাদের নেতা কেমন হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিত হলে আমরা তৃণমূল থেকে শুরু করে পর্যায়ক্রমে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ে দলের মধ্যে গণতন্ত্র চর্চা নিশ্চিত করব।’

কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের নেতা নির্বাচনে অংশ নিয়েছেন কলেজ ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থী মিলে সর্বমোট ৪৬২ জন।

বুধবার সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। ছোট ছোট টেবিলে দলের নেতাকর্মীরা বসে টোকেন বিতরণ করেছেন ভোটারদের মাঝে। ভোটাররা নাম বলে সংগ্রহ করেছেন সেসব টোকেন। কলেজের মুক্তমঞ্চের পাশেই স্থাপন করা হয়েছে পুরুষ ও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বুথ।

সকাল সাড়ে ১০টার দিকে কলেজে উপস্থিত হন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। তারা মঞ্চ প্রাঙ্গণে জাতীয় পতাকার সঙ্গে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিল উদ্বোধন করেন।

বিকাল তিনটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির। ২৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাসির আহাম্মেদ মসনদ ও ১৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শিমুল হোসেন।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত ও কুষ্টিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম।

ট্যাগ: ছাত্রদল
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950