নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লোগো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লোগো © ফাইল ফটো

গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত আবুল কাসেম (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত শিক্ষার্থীকে ‘শহীদ বীর কাশেম’ আখ্যা দিয়ে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সেখান থেকে কফিন মিছিল বের করা হবে।  

একইসঙ্গে সারাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে শহীদ কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্থানে খাটিয়া মিছিল কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, পেশাজীবী মহলে ও সাধারণ মানুষের মধ্যে এই হত্যার প্রতিবাদ ছড়িয়ে দিতে ব্যাপক গণসংযোগ চালানো হবে। সংগঠনটির নেতারা বলেন, আন্দোলনের মাধ্যমে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬