শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM

© সংগৃহীত

১৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে। তবে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কিংবা একদিন আগে পরে ঘোষণা হওয়ার সম্ভবনা বেশি বলে জানা গেছে।

দল ঘোষণাকে সামনে রেখে ইতিমধ্যে সব প্রস্তুতিও শেষ করেছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্ল্যাটফরম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ করতে প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন জানিয়েছেন, ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন আমাদের দলের ঘোষণা আসতে পারে। তবে এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি। তবে আমরা একটি প্রস্তুতি কমিটি করেছি, তারা দলের আত্মপ্রকাশকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে।

জানা গেছে, দল ঘোষণা উপলক্ষে জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাইদের বাড়ি থেকে শুরু করে চট্টগ্রামের শহিদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত লংমার্চ করা হবে। দলের আনুষ্ঠানিক ঘোষণার পর দেশব্যাপী ১৫ দিনের এ লংমার্চ করা হবে। দলের নাম এখনো চূড়ান্ত না হলেও প্রথমে আহ্বায়ক কমিটি এবং ঈদের পর কাউন্সিলের মাধ্যমে দলীয় কাঠামো চূড়ান্ত করা হবে। আহ্বায়ক কমিটি হওয়ার পরেই নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন করা হবে।

ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করার প্রাথমিক যোগ্যতা অর্জনের জন্য সারা দেশে জেলা ও উপজেলায় প্রয়োজনীয় কাঠামো নিশ্চিত করা হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করতে ইতিমধ্যে জনমানুষের প্রত্যাশা জানতে সপ্তাহব্যাপী ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ কর্মসূচি ঘোষণা করেছে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী দুই দিনের মধ্যে ৫ লাখের বেশি মানুষের মতামত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950