‘শয়তানের সন্ধানে’র ৩য় দিনে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৮ PM
ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুর আলম ভূঁইয়া রাজা

ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুর আলম ভূঁইয়া রাজা © সংগৃহীত

অভ্যন্তরীণ সন্ত্রাসী কার্যকলাপ দমনে পরিচালিত অপারেশন ডেভিল হান্টের ৩য় দিনে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নুর আলম ভূঁইয়া রাজা (৩৪) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দুরন্ত মিয়া (২১)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাজিরপাড়া ও কুড়িপাড়া এলাকার একটি বাজার থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নুর আলম ভূঁইয়া রাজা ফেনী জেলা সদরের বাসিন্দা এবং প্রয়াত নুরুল ইসলামের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ নভেম্বর নুর আলম ভূঁইয়া রাজাকে তিন মাসের জন্য ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে মনোনীত করে কমিটি অনুমোদন দিয়েছিলেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬