ছাত্রলীগের পবিপ্রবি শাখার সহ-সভাপতি গ্রেপ্তার

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
ছাত্রলীগে নেতা মশিউর রহমান বাবু

ছাত্রলীগে নেতা মশিউর রহমান বাবু © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর রহমান বাবু (২৭) কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালীর দুমকি উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালীন তাকে গ্রেপ্তার করা হয়। 

পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ২০১৫-১৬ সেশনের এই সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, মারধর এবং বিজয় দিবসের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পবিপ্রবির মৎস্যবিজ্ঞান অনুষদের এক সাবেক শিক্ষার্থী ইমরুল কায়েস বলেন, ‘২০১৮ সালে মশিউর রহমান বাবুর নেতৃত্বে আমাকে শিবির ট্যাগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের টর্চার সেলে রক্তাক্ত করা হয়। পরে মিথ্যা মামলা দিয়ে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। বাবুর গ্রেপ্তারের খবর শুনে আমি আমার ওপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।’

এছাড়া, ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস উদ্‌যাপন উপকমিটির আলোকসজ্জার বাজেটের উদ্বৃত্ত অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন পবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের সঙ্গে মারামারিতে জড়ান বাবু। এই ঘটনায় তিনি সংগঠন থেকে বহিষ্কৃত হন।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘বিএনপির অফিস ভাঙচুরের মামলায় অভিযুক্ত বাবুকে আটক করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬