মতপার্থক্য হবে, পক্ষে-বিপক্ষে কথা হবে, কিন্তু...

১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম ও সারজিস আলম

হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম ও সারজিস আলম © টিডিসি সম্পাদিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মতপার্থক্য হবে, পক্ষে বিপক্ষে কথা হবে, যুক্তিতর্ক হবে, ভুল হবে আবার ভুল থেকে সংশোধন হবে কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সামাজিকযোগাযোগ মাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন: আরো ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘৬ জুন সকাল থেকে একসাথে যে পথচলা শুরু হয়েছিলো সেটা খুনি হাসিনার পতন পর্যন্ত পৌঁছেছিলো। কারণ আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ ছিলাম। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

তিনি লেখেন, ‘মতপার্থক্য হবে, পক্ষে বিপক্ষে কথা হবে, যুক্তিতর্ক হবে, ভুল হবে আবার ভুল থেকে সংশোধন হবে কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। ২৪-এর গণহত্যার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ, যেকোনো বহিঃশক্তির আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।’

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬