সরকারকে আলটিমেটাম দিলেন সারজিস আলম

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
সমন্বয়ক সারজিস আলম

সমন্বয়ক সারজিস আলম © সংগৃহীত

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে সরকারকে হামলাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছেন সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং ইন্টেলিজেন্স যদি আজ (শনিবার) রাতের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করতে পারে, তাহলে আমাদের তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। 

তিনি আরও বলেন, এই অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। জুলাই-আগস্টে বাংলাদেশে যে দুই-তিনটি জেলা রণক্ষেত্র হয়েছিল, যে দুই-তিনটি জেলার ছাত্র-জনতা বুক পেতে দিয়ে, রক্ত দিয়ে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে; সেই জেলাগুলোর মধ্যে একটি গাজীপুর। এই অভ্যুত্থানের যারা সহযোদ্ধা, তারা তখনও বুক পেতে দিয়েছিল, এখনও জীবন দিতে প্রস্তুত। 

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কিন্তু ওই খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোসররা যদি গাজীপুরে আবার উৎপাত করতে চায়, তাহলে এই ছাত্র-জনতা তাদের আর ছাড় দেবে না। গতকাল (শুক্রবার) আমাদের অনেক সহযোদ্ধাকে তারা রক্তাক্ত করেছে, জীবননাশের হুমকি দিয়েছে। যে ছাত্র-জনতা রক্ত আর জীবন দিয়ে আপনাদের সরকারে বসিয়েছে, তাদের জীবনের নিরাপত্তা কে দেবে?’

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬