গাজীপুরের বিক্ষোভ সমাবেশে সারজিস-হাসনাত

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
সমাবেশে যোগ দিয়েছেন হাসনাত ও সারজিস

সমাবেশে যোগ দিয়েছেন হাসনাত ও সারজিস © সংগৃহীত

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। সমাবেশে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন তারা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমাদের ভাইয়েরা রক্তাক্ত হয়েছে। তারা হামলার শিকার হয়েছে অথচ প্রশাসনের কেউ তাদের সাহায্য করেনি। এজন্য নিজেদের রক্ষা করার প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসর পুলিশ সদস্যদের বহিষ্কার করতে হবে। নতুন করে তরুণদের নিয়োগ দিতে হবে। অবিলম্বে আওয়ামী লীগের অফিসসহ যেখানেই তাদের অবস্থান আছে, সেখানেই অভিযান চালিয়ে সিলগালা করতে হবে।

এর আগে, গাজীপুরে মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। সাবেক মন্ত্রীর স্বজন ও অনুসারীদের হামলার শিকার হয়ে ছাত্র-জনতার ২০ জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬