গণঅভ্যুত্থানের সংক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর করেছে: ছাত্রদল সেক্রেটারি

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কথা বলছেন নাছির উদ্দীন নাছির

কথা বলছেন নাছির উদ্দীন নাছির © সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ৩২ নম্বরের বাড়িতে যেটি হয়েছে সেটি গণঅভ্যুত্থানের যে স্পিরিট বা গণঅভ্যুত্থানের সংক্ষুব্ধ ছাত্র-জনতাই এটি করেছে। আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা কলেজে মার্চ ফর জাস্টিজ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাছির বলেন, আমরা মনে করছি খুনি হাসিনা গতকাল যে বিবৃতি দিয়েছে তাতে তিনি জাতির কাছে কোনো রকম ক্ষমা প্রদর্শণ না করে বাংলাদেশের জনগণকে দোষারোপ করেছেন। তার বক্তব্য থেকে হয়তো ছাত্র জনতাই বিক্ষুব্ধ এই ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, এখনও সরকার ছাত্রলীগের কোনো শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে পারেনি এবং কোনো শক্তিশালী পদক্ষেপও নেয়নি, অনতিবিলম্বে দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ পালন করেছে ছাত্রদল।

নাছির বলেন, গত সাড়ে ১৫ বছরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সরাসরি গুলি বর্ষণের বিচারের দাবিতে সারাদেশে ২৬০০ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হয়েছে।

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্রদলের নেতারা। স্মারকলিপি প্রদানের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির। কর্মসূচি শেষে ছাত্রলীগবিরোধী একটি মিছিল করে ঢাকা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন তারা।

রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো লঞ্চপ্যাডের যান্ত্রিক বাহুতে ধরা পড়ল স্পেসএক…
  • ১৫ নভেম্বর ২০২৬
কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট
  • ১৫ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরে জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’— বলা সেই পুলিশ সুপা…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950