রাকসু নির্বাচনের তফসিল কবে, জানালেন রাবি ভিসি

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
রাকসু ভবন

রাকসু ভবন © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ এবং তফসিল ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রকাশিত হবে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্র সংসদ নিবার্চন নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব বলেন, এ পদে আসার পরই একটি ঘোষণা দিয়েছিলাম যে, আমরা রাকসু নির্বাচন আয়োজন করতে চাই। সে লক্ষ্যেই বেশ কিছু প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। আমরা আশা রাখছি, এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাকসু নির্বাচনের রোডম্যাপ, তফসিলসহ একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করতে পারব।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পরপরই উপাচার্য ছয় মাসের মধ্যে রাকসু নির্বাচনের ঘোষণা দেন। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্রসংগঠন এবং সামাজিক সংগঠনগুলোর সাথে রাকসু নির্বাচন প্রসঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এরপর আর তেমন কোনো কার্যক্রম চোখে পড়েনি।

এদিকে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলন করে রাকসু আন্দোলন মঞ্চ। সেখানে লিখিত বক্তব্যে সংগঠনটির সদস্য সচিব আমানুল্লাহ খান আমান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত ৫ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন সময়ে ৫-৬ মাসের মধ্যে রাকসু নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন। তার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে রাকসুর তফসিল ঘোষণার জন্য আমরা রাকসু আন্দোলন মঞ্চ থেকে জোর দাবি জানাচ্ছি।

তবে ঠিক কোন মাসে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে— সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের সাথে আলোচনার সময়, রাকসুর গঠন্তন্ত্র সংস্কারসহ বেশ কিছু বিষয় পরিবর্তনের দাবি জানিয়েছিল ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ক্রিয়াশীল ছাত্রসংগঠন। সে বিষয়গুলো নিয়ে কোনো বার্তা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আসেনি। এছাড়া এখনও ভোটার তালিকা প্রস্তুত হয়নি। 

অন্যদিক বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রাকসু নির্বাচন আয়োজনের জন্য কাজ চলমান রয়েছে। নির্বাচনের রোডম্যাপ এবং তফসিল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের অচলাবস্থা নিরসন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

মহিলা দল নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রেপ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950