রাস্তার মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও প্রদর্শন করবে বৈষম্যবিরোধীরা

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:১০ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © ফাইল ছবি

ঢাকা শহরের প্রতিটি মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় নতুন এই কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘বাংলাদেশের ছাত্রদের ওপর নৃশংসতম গণহত্যা চালানোর পরে ছাত্রসমাজের উদ্দেশ্যেই দিল্লিতে বসে ভাষণ দেওয়ার মত ধৃষ্টতা দেখাচ্ছে হাসিনা। এমন নির্লজ্জতার প্রতিবাদে ৫ ফেব্রুয়ারি রাত নয়টায় (যখন হাসিনার ভাষণ দেওয়ার কথা) ঢাকা শহরের প্রত্যেক মোড়ে মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি, ছবি প্রদর্শন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’

আরও পড়ুন: কাল ফেসবুক লাইভে আসছেন শেখ হাসিনা!

পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহবান জানিয়ে বলে, আপনারা সারা দেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে, বাজার-হাটে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করুন।

এছাড়াও বুধবার রাত নয়টায় বাংলাদেশের সবে সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে ‘জুলাই গণঅভ্যুত্থান’ এর উপরে বিশেষ বুলেটিন প্রচার করার আহবান জানিয়েছে সংগঠনটি।

শেষে সংগঠনটি আরও লিখেছে, আশা রাখি, জুলাই গণঅভ্যুত্থানপন্থি ছাত্র-জনতার পাশে মিডিয়ার সরব উপস্থিতি দেখা যাবে।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence