আওয়ামী লীগ নামে রাজনীতি করার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম © সংগৃহীত

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নামে ও আওয়ামী লীগ মতাদর্শে কোনো রাজনীতি করার সুযোগ নেই। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। 

এ বিষয়ে তিনি বলেন, তাদের মতাদর্শটা ফ্যাসিবাদী, যার ভিত্তিতে গত ১৫ বছরের রাজনীতি চলেছে, গণহত্যা হয়েছে। যারা ভুল বুঝতে পারবেন, তাদের সেই আদর্শটাকে ত্যাগ করতে হবে। তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকারের তো কোনো সমস্যা নেই। অন্য দলে যোগ দিতে পারেন, নতুন দল গঠন করতে পারেন।

অনলাইনে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, যাদের দৃশ্যমান অবস্থান নেই, তাদের আবার কর্মসূচি কিসের? তারা মূলত আতঙ্ক তৈরি করার জন্য এসব করছে। এখানে জননিরাপত্তার বিষয় আছে। ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। এরা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলার চেষ্টা করছে, গুজব ছড়াচ্ছে। এদের অনেকে মামলার আসামি, পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে।

ভারত সম্পর্কে তথ্য উপদেষ্টা বলেন, তারা শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্ত অনেককে আশ্রয় দিয়েছে। সেখানে থেকে এরা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। ভারত সরকার সহযোগিতা না করলে এরা এগুলো করতে পারত না। ভারত দায়িত্বশীল হলে ওই দেশে বসে অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে নানা অচেষ্টা চালাতে পারত না। এ ক্ষেত্রে ভারতের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি।

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না বা নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এ বিষয়ে আমাদের একটা জাতীয় ঐকমত্যে আসতে হবে। আদালত, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসহ অন্যান্য জায়গা থেকে এ বিষয়ে কী ব্যবস্থা আসে সেটা সামনে বোঝা যাবে। তবে আমরা যারা অভ্যুত্থান করেছি, তারা মনে করি, আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক ও আইনগত ভিত্তি নেই।

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের ৪ জন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের গোলে জয়, জিদান যুগের শুরু ফ্রান্সে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডায়রিয়ার প্রকোপ বাড়তেই বরিশাল জেনারেল হাসপাতালে তীব্র শয্যা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
পলিটেকনিক ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২ ভর্তিচ্ছু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১৫টির মধ্যে ১১৪ অভিযোগেই দোষী প্রমাণিত, বড় শাস্তির মুখে ম্…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬