শহীদদের স্বজনের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
শহীদ পরিবারের সংবাদ সম্মেলন

শহীদ পরিবারের সংবাদ সম্মেলন © সংগৃহীত

জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্বজন জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার (০১ ফেব্রুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে অন্তত ২০ শহীদ পরিবারের সদস্য বক্তব্য দেন।

শহীদ পরিবারের শতাধিক সদস্য শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, হত্যায় জড়িত ব্যক্তির গ্রেপ্তার ও বিচারের ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। শহীদদের এখন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। অনেকের পরিবার মানবেতর জীবন পার করছে। অন্তর্বর্তী সরকার তাদের পুনর্বাসনে কোনো উদ্যোগ নিচ্ছে না। দ্রুততম সময়ে এসব দাবি পূরণ না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সোমবারের মধ্যে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সরকার বৈঠক না করলে রাজপথে অবস্থান ও অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। মঙ্গলবার এই ঘোষণা আসবে।  

কলকাতায় ১৩৮ নম্বর র‍্যাঙ্কিংয়ের দলের সঙ্গে খেলবে ব্রাজিল, স…
  • ০৪ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, শিশু-বয়স্কদের জন্য টিকিটের…
  • ০৪ আগস্ট ২০২৬
সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬