বগুড়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ৪ নেতার পদত্যাগ

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগকৃত চার নেতা

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগকৃত চার নেতা © সংগৃহীত

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে তিন যুগ্ম আহবায়ক এবং এক সংগঠক পদত্যাগ করেছেন। শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলন থেকে পদত্যাগের ঘোষণা দেন তারা। অছাত্র এবং বহিরাগতদের দিয়ে কমিটি করায় তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

পদত্যাগকৃতরা হলেন-আহ্বায়ক, সামিউল ইসলাম সৌধ, যুগ্ম আহ্বায়ক, মুশফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সিমান্ত, সংগঠক শাহ সুলতান। গত ২৯ জানুয়ারি ঘোষিত কমিটিতে পদ পেয়েছিলেন তারা।

এদিকে বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ছাত্র আন্দোলনের একাংশ। শনিবার বগুড়া জিলা স্কুলের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, কিছু বহিরাগত চোর, বাটপাড়, ধান্দাবাজ বগুড়া জেলার একটা সিন্ডিকেট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি করছে। যেখানে অছাত্র, ফুল বিক্রেতা, দুর্নীতিবাজরা স্থান পেয়েছে। আমরা বগুড়া জেলার সন্তানরা বিগত ১৫ বছর সবচেয়ে বেশী বঞ্চিত ও বৈষম্যের স্বীকার। জুলাই বিপ্লবে ১৯ জন শহীদের রক্তের এ নতুন বাংলাদেশে বগুড়ায় আমরা আবারও বঞ্চিত হলাম। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বক্তারা আরও বলেন, আমরা নিষিদ্ধ ছাত্রলীগের মতো সিন্ডিকেট কমিটি মানি না, মানব না। আমরা চব্বিশের যোদ্ধা। আর কোনো প্রকার বৈষম্য আমরা মেনে নেবো না। কেন্দ্রীয় সব নেতাদের কাছে অনুরোধ জানাবো, এই তেলবাজ কমিটি বিলুপ্ত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলঙ্কমুক্ত করে পুনরায় বগুড়ার সব ছাত্রদের সমন্বয়ে সার্বজনীন গ্রহণযোগ্য কমিটি করার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্তমান কমিটি বাতিল না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

ট্যাগ: আন্দোলন
শেরপুরে এই দিনে ঝরে যায় তিন প্রাণ, আজও স্মৃতিতে মাহবুব-সৌরভ…
  • ০৪ আগস্ট ২০২৬
হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬