বৈষম্যবিরোধীর কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মীর পদত্যাগ

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
ছাত্রদলের ৬ কর্মীর পদত্যাগ

ছাত্রদলের ৬ কর্মীর পদত্যাগ © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মী একযোগে পদত্যাগ করেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) লিখতভাবে এ ঘোষণা দেন তারা। পদত্যাগ করা ওই ছাত্রদলের কর্মীরা হলেন- কাওসার হাসান মিয়াদ, আহসান উল্লাহ হৃদয়, রিসাদুল আলম প্রিন্স, তানজিনা ইমি, সাদিয়া জাহান মিম, মেহেদী হাসান চঞ্চল। 

ঘোষণাপত্রে তারা লিখেছেন, ‘আমরা জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা কমিটির নেতৃবৃন্দের নির্দেশে ৬ জুলাই থেকে ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা এই আন্দোলনে জাতীয়তাবাদের চেতনা থেকে অংশগ্রহণ করি। যার প্রেক্ষিতে ৩৬ জুলাই ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করি এবং বিপ্লব পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে বিপ্লবী ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে দেশ সংস্কার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি গত ২৬ জানুয়ারি ২০২৫তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটি প্রকাশিত হয়। উক্ত কমিটিতে আমাদের সাথে কোন প্রকার যোগাযোগ বা অবগত না করে আমাদের ময়মনসিংহ জেলা কমিটির- সংগঠক, সহ মুখপাত্র, যুগ্ম সদস্য সচিবসহ সদস্য পদে পদায়ন করা হয়। 

তারা আরও বলেন, ‘আমরা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমাদের উক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পদায়ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ কমিটি থেকে সজ্ঞানে আমরা সকলে পদত্যাগ করছি। এই কমিটির সাথে আমাদের কোন প্রকার সম্পৃক্ততা নেই।’

পদত্যাগের বিষয়ে কাওসার হাসান মিয়াদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি আনন্দ মোহন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দীর্ঘ ৫-৬ বছর যাবৎ শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রদলের জন্য রাজনীতি করছি। সামনেই কমিটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সেখানে পদপ্রার্থী। আমার ধারণা রাজেনৈতিকভাবে আমাদের বিতর্কিত করার উদ্দেশ্যেই না জানিয়ে কমিটিতে নাম দেওয়া হয়েছে। আমরা একযোগে এ কমিটি থেকে পদত্যাগ ঘোষণা করেছি। 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence