৯ দফা দাবিতে উপাচার্যকে ইবি ছাত্রদলের স্মারকলিপি

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
৯ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেয় ইবি ছাত্রদল

৯ দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেয় ইবি ছাত্রদল © টিডিসি

মেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ ৯ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতাকর্মীরা। 

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্যসচিব মাসুদ রুমি মিথুন স্বাক্ষরিত স্মারকলিপিটি দেন ছাত্রদলের নেতারা। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী উপস্থিত ছিলেন।

ছাত্রদলের দাবিগুলো হলো গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের শাসনামলে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী প্রশাসন শিক্ষার্থীদের আকাঙ্খা, প্রত্যাশা ও মতামতের প্রাধান্য না দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব ফি তিন গুণ বৃদ্ধি করেছিল। শিক্ষার্থীদের গলার কাঁটায় পরিণত হওয়া তিন গুণ বর্ধিত অতিরিক্ত ফি কমানো, মেধার ভিত্তিতে হলের সিট প্রদান করা, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা সব স্থাপনার নাম দ্রুত পরিবর্তন করা এবং স্বৈরাচারীর দোসরদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করা।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তাদের দ্রুত শান্তির আওতায় নিয়ে আসা, বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগের সুষ্ঠু তদন্ত করে অবৈধ নিয়োগ বাতিল, বিগত সরকারের শাসনামলে সব ধরনের উন্নয়নমূলক কাজ এবং নির্মাণ সরঞ্জাম ক্রয়ের সুষ্ঠু তদন্ত করা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সীমানা নির্ধারণ করতে হবে এবং পশ্চিম পার্শ্বে প্রধান ফটক নির্মাণ করতে হবে এবং ক্যাম্পাস সম্পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতাভূক্ত করতে হবে এবং জরুরি ভিত্তিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।

কলকাতায় ১৩৮ নম্বর র‍্যাঙ্কিংয়ের দলের সঙ্গে খেলবে ব্রাজিল, স…
  • ০৪ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, শিশু-বয়স্কদের জন্য টিকিটের…
  • ০৪ আগস্ট ২০২৬
সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬