এবার প্রকাশ্যে এলো তিতুমীর কলেজ ছাত্রশিবির

৩১ জানুয়ারি ২০২৫, ০৯:৫৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
সভাপতি আলফে সানি ও সেক্রেটারি মুনতাসির আনসারি

সভাপতি আলফে সানি ও সেক্রেটারি মুনতাসির আনসারি © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি তিতুমীর কলেজ শাখার ২০২৫ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজধানীর শহীদ মীর ওযায়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাথী ও সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন কলেজের রসায়ন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলফে সানি। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ছাত্রশিবির তিতুমীর কলেজ শাখার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। 

ফেসবুক পেজের পোস্টে বলা হয়, নির্বাচনের পর সভাপতিকে শপথ পাঠ করানো হয়। এরপর শাখার জনশক্তিদের সঙ্গে পরামর্শ করে অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মুনতাসির আনসারিকে সেক্রেটারি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার নেতৃবৃন্দ। পরে নবনির্বাচিত সভাপতির মোনাজাতের মাধ্যমে ছাত্রশিবিরের তিতুমীর কলেজের সেটআপ প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়। 

স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিয়েছিলেন সাবেক স্বামী, ৭ দিন প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
আটকে রেখে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ দেবে অস্ট্রেলিয়ার…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, অতঃপর বিয়ে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ কোরিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ, আ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডাক্তার হবার ব্যর্থতা থেকে বিচারকের স্বপ্ন, বিজেএসের প্রথম …
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬