ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ কর্মকর্তা বরখাস্ত

৩১ জানুয়ারি ২০২৫, ০৯:৪১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM

© সংগৃহীত

চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ঝটিকা মিছিলে অংশ নেওয়া পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিল চলাকালে সেখানে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আনুমানিক ৬ টার দিকে নগরীর জিইসি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন কর্মী হঠাৎ মিছিল বের করে। মিছিলে তারা নানা ধরনের স্লোগান দেয়। ৮ থেকে ১২ মিনিটের মধ্যে মিছিল শেষ করে তারা দ্রুত সটকে পড়ে। এই মিছিলের একটা ভিডিও ছাত্রলীগের বিভিন্ন পেইজে শেয়ার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, ঝটিকা মিছিলের বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে মিছিলকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে। ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই চট্টগ্রাম দক্ষিণের নেতাকর্মী। বাকিদের গ্রেপ্তার অভিযান চলছে।

এঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে খুলশি থানার এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬