জুলাই-আগস্টের জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রামে শিবিরের মিছিল

৩১ জানুয়ারি ২০২৫, ০৭:৫২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
ছাত্রশিবিরের গণমিছিল

ছাত্রশিবিরের গণমিছিল © সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ৬ মাস অতিবাহিত  হলেও দেশের বিভিন্ন স্থানে এখনও সক্রিয় রয়েছে  স্বৈরাচার ও তাদের দোসরেরা। তাদের বিচারের দাবিতে মিছিল করেছে চট্টগ্রাম মহানগর শিবির।

আজ  শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজ শেষে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর  নিউমার্কেট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে তাওহীদুল হক মেজবাহ বলেন, ১৯৭২ সাল থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ-ছাত্রলীগ যে পরিমাণ গণহত্যা এবং একদলীয় শাসন ও স্বৈরাচারী ক্ষমতা কায়েমের চেষ্টা করেছে তাদের এই দেশে আর রাজনীতি করার নৈতিক অধিকার নেই। 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, স্বৈরাচার হাসিনা ও জুলাই-আগস্টের সকল খুনিদের দ্রুত বিচার করতে হবে। 

সমাবেশে শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক আলাউদ্দিন আবির বলেন, গণহত্যাকারী হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার নিশ্চিত করতে না পারলে ছাত্র-জনতা ঘরে বসে থাকবে না। তারা জুলাই-আগস্টের মতো রাজপথে ঝাঁপিয়ে পড়বে।

মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি তানজির হোসেন জুয়েল বলেন, ছাত্রলীগ যে গণহত্যা চালিয়েছে তার জন্য জাতির কাছে ক্ষমা এবং বিচারের মুখোমুখি হওয়া ছাড়া তারা এ দেশে আর কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না।

চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আমাদের কাছে খবর আছে আপনারা স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে তাদের এ দেশে পুনর্বাসন করার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে তারা নগরীর জিইসি মোড়ের মতো জায়গায় মিছিল করার সাহস দেখিয়েছে। অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসুন। অন্যথায় ছাত্র-জনতা আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সেক্রেটারি মুহাম্মদ আলী, মহানগর উত্তরের সেক্রেটারি মুমিনুল হক, সাংগঠনিক সম্পাদক খুররাম মুরাদ ও মহানগর দক্ষিণ ছাত্রশিবির সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন।

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬