পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করতে ইনকিলাব মঞ্চের ‘জুলাই যাত্রা’ আজ

৩১ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৯ AM
লোগো ইনকিলাব মঞ্চ

লোগো ইনকিলাব মঞ্চ © সংগৃহীত

জুলাই শহিদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও গণহত্যায় জড়িত পুলিশদের অতিদ্রুত গ্রেফতারের দাবিতে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার ঘেরাওয়ের উদ্দেশ্যে ‘জুলাই যাত্রা’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। 

আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শাহবাগ জাদুঘরের সামনে থেকে এই যাত্রা শুরু করবেন বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

জুলাই শহিদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের পাঁচ দফা দাবি জানায়। দাবিগুলো হলো- জুলাই গণহত্যায় সরাসরি জড়িত সকল পুলিশকে অতিদ্রুত গ্রেফতারপূর্বক বিচারের আওতায় আনতে হবে, জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যে সকল পুলিশ কর্মকর্তা জড়িত, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, পুলিশে ছাত্রলীগের সকল ক্যাডারকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে, জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলিকৃত পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দেশের সার্বভৌমত্বের স্বার্থে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদেরকে পার্বত্য চট্টগ্রামে বদলি করা বন্ধ করতে হবে।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলা-ভাংচুরের ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিল প্রশাসন, …
  • ০৪ আগস্ট ২০২৬
গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
ইরান-গাজা ইস্যুতে সবর স্পেনকে শায়েস্তা করতেই কি সেউতার অভিব…
  • ০৪ আগস্ট ২০২৬
আহতদের উদ্ধারে ছুটে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
  • ০৪ আগস্ট ২০২৬
৬ ইউনিয়ন পরিষদ মেরামত না করেই ৬০ লাখ টাকা উত্তোলন
  • ০৪ আগস্ট ২০২৬