ছাত্রলীগের বিরুদ্ধে চিরুনি অভিযান চান সমন্বয়ক হান্নান মাসউদ

৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
আব্দুল হান্নান মাসউদ

আব্দুল হান্নান মাসউদ © সংগৃহীত

অতি দ্রুত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করে গণশাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘যাত্রাবাড়ীতে বিএনপিকর্মীকে খুন এবং শাহবাগে শিবিরের অঙ্কিত জুলাই গ্রাফিতি মুছে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ।’

প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ এখনো কিভাবে এমন কাজ করার সাহস পায়? রাজপথে মিছিল করার সাহস পায়? প্রশাসন কী করে? অতি দ্রুত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করে গণশাস্তির আওতায় নিয়ে আসা হোক।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট ও গণবিরোধী আওয়ামী লীগ দেশ ও দশের শত্রু। এরা সুযোগ পেলে সব দলকে ছোবল মারতে ন্যূনতম দ্বিধা করবে না। প্রশাসনের নিস্ক্রিয়তা এবং রাজনৈতিক অনৈক্য থাকলে এরা গুপ্ত হামলা চালানোও শুরু করতে পারে।’

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপস নেই।

আওয়ামী লীগের প্রশ্নে কোনো দল-মত-গোষ্ঠী নেই। আগামীতে কোনো ফ্যাসিস্টকে রাজনীতি করতে সুযোগ দেওয়া হবে না। যদি কোনো দল বা গোষ্ঠী গণবিরোধী আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করে, তবে সে দলকে ৫ আগস্টের কথা আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই।’

প্রবীণদের বলব, ‘সনাতনী ধারার রাজনীতি ছেড়ে নতুন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা নিন।

মহিলা দলের নেত্রীকে ব্ল্যাকমেইলের অভিযোগ, বিএনপি কর্মী গ্রে…
  • ১৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে ইয়াবা সেবনের দায়ে চারজনের তিন মাসের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
আগস্টের শেষে দেশ ছাড়েন শামীম ওসমান, বললেন— কীভাবে ফিরতে চান
  • ১৫ নভেম্বর ২০২৬
রোগীর মৃত্যুতে অবহেলার অভিযোগ, চার নার্সকে শোকজ
  • ১৫ নভেম্বর ২০২৬
বিষখালী নদীর তীরে অবৈধভাবে মাটি কাটায় দুই বোট আটক, ৩ লাখ টা…
  • ১৫ নভেম্বর ২০২৬
ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একক বক্তব্য দিলেন নাহিদ ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950